
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক এবং সাতক্ষীরার তালা উপজেলার জামাই শেখ রাজিব আল রশিদ আর নেই। গতকাল রাতে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন।
[ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]
শেখ রাজিব আল রশিদ সাতক্ষীরা ডিবিতে কর্মরত থাকাকালে সহকর্মী ও সাংবাদিকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। ডিবিতে কর্মরত থাকার সময় তার সঙ্গে কাটানো নানা স্মৃতি এখনও সহকর্মীদের মনে অম্লান হয়ে আছে। তিনি নিয়মিত ‘আপডেট সাতক্ষীরা’সহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর পড়তেন বলেও জানা গেছে।
তার মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শেখ রাজিব আল রশিদের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অল্প বয়সে বাবাকে হারানো ছোট দুই সন্তানের জন্য এ শোক অত্যন্ত বেদনাদায়ক।
ডেক্স রিপোর্ট 














