
নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ অবশ্য নতুন নয়। বাংলাদেশে অতীতেও বিভিন্ন সময়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু উদ্যোগগুলো টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টিকে গুরুত্ব দিয়ে উদ্যোগটি এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ২ মার্চ তিনি ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দেন। এরপর BRTC নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপার দিয়ে এই সার্ভিস পরিচালনার প্রস্তুতি নিয়েছিল । এটা এখন আলোর মুখ দেখেছে ।
আমার কাছে এটি শুধু একটি নতুন বাস সার্ভিস নয়। এটি নারীর নিরাপদ চলাচল, স্বাচ্ছন্দ্য ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক অংশগ্রহণের সুযোগ তৈরিরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
আর একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করার মতো যে, বাংলাদেশে নারীদের জন্য আলাদা বাসের ধারণা নতুন না হলেও, নারীদের জন্য নিরাপদ গণপরিবহনকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দেওয়া এবং একই সঙ্গে নারী চালক, কন্ডাক্টর ও হেলপার দিয়ে একটি পূর্ণাঙ্গ নারী বাস সার্ভিস পরিচালনার এই উদ্যোগটি মুসলিম বিশ্বের জন্যও একটি উল্লেখযোগ্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
সফলভাবে বাস্তবায়ন করতে পারলে এটি শুধু ঢাকার নারীদের যাতায়াতের অভিজ্ঞতাই বদলাবে না, বরং একটি নারীবান্ধব নগর পরিবহনব্যবস্থার নতুন দৃষ্টান্তও স্থাপন করতে পারে।আগামীকাল থেকে বগুড়ায় চালু হচ্ছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস
আজ ১৮ আগস্ট মঙ্গলবার থেকে বগুড়ায় চালু হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ বাস সার্ভিস। চালক ও সুপারভাইজারও থাকবেন নারী। বগুড়ার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামেও চালু হতে যাচ্ছে বিআরটিসির এ সেবা। আগামীকাল রাজধানীতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বাস সার্ভিসের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৩ টি রুটে ১৪ টি বাস চলাচল করবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে বগুড়ায় দু’টি বাস চলবে। বগুড়ার মাটিডালি থেকে শেরপুর পর্যন্ত রুট হিসেবে নির্ধারিত হয়েছে। অনলাইনে ও টিকিট কাউন্টারের মাধ্যমে টিকিট কাটা যাবে বলে জানিয়েছে বিআরটিসি।
ডেক্স রিপোর্ট 

















