Dhaka ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা উপজেলা বিআরডিবি পরিদর্শক নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এবার বিলাসবহুল বাড়ি নিয়েও আলোচনা (পর্ব–২) খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় জামায়াতের লিফলেট বিতরণ তালা উপজেলা বিআরডিবি কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ (পর্ব-১) সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ থাকলেও নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন? (পর্ব–১) তালার আগোলঝাড়া গ্রামে ইয়াবাসহ যুবক আটক বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে, নাকি কাজের মান নিশ্চিত করা হবে? তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু ফারুক হোসেন জোয়ার্দ্দার

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় জামায়াতের লিফলেট বিতরণ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০১:৩৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১১৫ সময় দেখুন

আসন্ন খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের উদ্যোগে তালা বাজারের প্রধান প্রধান সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তালা বাজারে দলটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে সমাবেশের লিফলেট বিতরণ করেন। এ সময় তারা সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিভিন্ন দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  তালা উপজেলা বিআরডিবি কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ (পর্ব-১)

বিতরণ করা লিফলেটে জানানো হয়, আগামী ২০ জুন ২০২৬ শনিবার বেলা ২টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইসলামী ব্যক্তিত্বদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

জামায়াতের স্থানীয় নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন এবং বিভিন্ন জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকের অংশগ্রহণের আশা করছেন তারা।

আরও পড়ুনঃ  তালা উপজেলা বিআরডিবি পরিদর্শক নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এবার বিলাসবহুল বাড়ি নিয়েও আলোচনা (পর্ব–২)

লিফলেট বিতরণ কর্মসূচিতে তালা উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, সমাবেশকে সফল করতে আগামী দিনগুলোতেও প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।

স্থানীয় বাজারে লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে সমাবেশ নিয়ে আগ্রহ দেখা যায়। অনেকেই লিফলেট সংগ্রহ করে সমাবেশের সময়সূচি ও কর্মসূচি সম্পর্কে জানতে চান।

জনপ্রিয় পোস্ট

তালা উপজেলা বিআরডিবি পরিদর্শক নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এবার বিলাসবহুল বাড়ি নিয়েও আলোচনা (পর্ব–২)

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় জামায়াতের লিফলেট বিতরণ

আপডেটের সময়: ০১:৩৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আসন্ন খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের উদ্যোগে তালা বাজারের প্রধান প্রধান সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তালা বাজারে দলটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে সমাবেশের লিফলেট বিতরণ করেন। এ সময় তারা সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিভিন্ন দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

বিতরণ করা লিফলেটে জানানো হয়, আগামী ২০ জুন ২০২৬ শনিবার বেলা ২টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইসলামী ব্যক্তিত্বদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ