Dhaka ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ তালায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে এলাকাছাড়া মাদক ব্যবসায়ীরা চতুর্থ কন্যা সন্তানের বাবা হলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক জোয়ার্দার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কেক কেটে এনামুল ইসলাম ইমনের জন্মদিন উদযাপন প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

তালায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির হোসেন, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মারুফুল ইসলাম।
সভায় বক্তারা উপজেলার অনলাইন জুয়া, মাদক ব্যবসা, গরু-ছাগল চুরি, সড়কে যানজটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

তালায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬