Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চতুর্থ কন্যা সন্তানের বাবা হলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক জোয়ার্দার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কেক কেটে এনামুল ইসলাম ইমনের জন্মদিন উদযাপন প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড নৈতিক স্খলন প্রমাণিত হয়ে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম তালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত। সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ তালায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের অন্তত ১৭৫ সদস্য নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েক দিনে পরিচালিত বিমান ও স্থল অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ১৬ থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত অভিযানে জঙ্গিগোষ্ঠীটির একাধিক ঘাঁটি, চেকপয়েন্ট, অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে। অভিযানে আইএসের কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, আফ্রিকাভিত্তিক আইএস শাখা আইএসডব্লিউএপি’র বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার এই অভিযানে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সংগঠনটির বৈশ্বিক পর্যায়ের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সহযোগীরাও রয়েছেন।

আরও পড়ুনঃ  চতুর্থ কন্যা সন্তানের বাবা হলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক জোয়ার্দার

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে প্রভাব কমে যাওয়ার পর আফ্রিকার বিভিন্ন দেশে নিজেদের কার্যক্রম বাড়িয়েছে আইএস। বর্তমানে নাইজেরিয়া, সাহেল অঞ্চল এবং আশপাশের কয়েকটি দেশে সংগঠনটির সক্রিয় উপস্থিতি রয়েছে।

নাইজেরিয়ায় আইএস ছাড়াও বোকো হারাম ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে হামলা, অপহরণ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে চলতি বছর সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করেছে দেশটির সরকার।

এদিকে নাইজেরিয়ার অনুরোধে চলতি বছরের শুরুতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তা দেশটিতে মোতায়েন করা হয়। তারা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি যৌথ অভিযানে অংশ নিচ্ছেন।

নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চতুর্থ কন্যা সন্তানের বাবা হলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক জোয়ার্দার

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

আপডেটের সময়: ০১:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬