Dhaka ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের সাতক্ষীরা তালার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর সকল মিডিয়া কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দ্রুত অপসারণের দাবি। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা ডুমুরিয়ার ১৮ মাইলে ইমাদ পরিবহনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মোটরসাইকেল, নিহত ২ সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ শ্যামনগরে পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ডুমুরিয়ার দুই মণ্ডপে ৩৫৩ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ

তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • জহর হাসান সাগর
  • আপডেটের সময়: ০৮:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৪৫৭ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার দেওয়ানীপাড়া এলাকার চিহ্নিত মাদকসেবক ও মাদক ব্যবসায়ী দিদার মোড়লসহ তিনজনকে হিরোইন সেবনকালে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে পাটকেলঘাটা ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।

আটক দিদার মোড়ল তালা উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের এলাই বক্স মোড়লের ছেলে। তিনি তালা বিদে সরকারি স্কুলের অফিস সহকারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।
এ সময় তার সাথে আটক অন্যরা হলেন পাটকেলঘাটা এলাকার রেজ্জত খাঁর ছেলে রইস খাঁ এবং আবুল কালামের ছেলে রাজু শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরোইন সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে দুই মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের

তালা সরকারি স্কুলের অফিস সহকারীসহ ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেটের সময়: ০৮:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬