Dhaka ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, চালু হেল্প ডেস্ক তালায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, কানে আঘাতে রক্তাক্তের দাবি তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় শ্যামনগর মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগ মাদ্রাসা শিক্ষক ছেলের বিরুদ্ধে সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; বাহিনী প্রধান নিহত – আটক ২ এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার রাজধানীর শাহবাগে ফ্ল্যাট থেকে ৩৯তম বিসিএসের তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার!

তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, চালু হেল্প ডেস্ক

সাতক্ষীরার তালা সরকারি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে একটি হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত তালা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ হেল্প ডেস্ক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা জোরদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিবের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর ও সাধারণ সম্পাদক নাইম রিয়াদের নেতৃত্বে পরিচালিত হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ফাইল, কলম, স্কেল, মাস্ক, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের নেতা মোঃ সাইদুর রহমান সাইদ, সাবেক জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রেজাউল ইসলাম (রেজা), তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস. কে. ফারুক, বিএল কলেজ ছাত্রনেতা হাফিজুর রহমান, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন মোড়ল, যুগ্ম সম্পাদক রাব্বি আল হাসান, খালিদ হাসান ইমন, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু, খান আল মাহবুব, সৌরভ, আকাশ, মুন্না, এখলাস, বাদশাসহ তালা সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই এ হেল্প ডেস্ক পরিচালনা করা হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও এ উদ্যোগ ইতিবাচক সাড়া পেয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, চালু হেল্প ডেস্ক

আপডেটের সময়: ১২:৩৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সাতক্ষীরার তালা সরকারি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে একটি হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত তালা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ হেল্প ডেস্ক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা জোরদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিবের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর ও সাধারণ সম্পাদক নাইম রিয়াদের নেতৃত্বে পরিচালিত হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ফাইল, কলম, স্কেল, মাস্ক, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের নেতা মোঃ সাইদুর রহমান সাইদ, সাবেক জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রেজাউল ইসলাম (রেজা), তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস. কে. ফারুক, বিএল কলেজ ছাত্রনেতা হাফিজুর রহমান, তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন মোড়ল, যুগ্ম সম্পাদক রাব্বি আল হাসান, খালিদ হাসান ইমন, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু, খান আল মাহবুব, সৌরভ, আকাশ, মুন্না, এখলাস, বাদশাসহ তালা সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই এ হেল্প ডেস্ক পরিচালনা করা হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও এ উদ্যোগ ইতিবাচক সাড়া পেয়েছে।

আরও পড়ুনঃ  তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু