
তালা বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মহিবুল্লাহ মহিবের পক্ষ থেকে তালা ৯ নম্বর সিটি ক্লাবের খেলোয়াড়দের জন্য একটি ফুটবল উপহার দেওয়া হয়েছে।
ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে শুভকামনা ও আন্তরিক ভালোবাসার প্রতীক হিসেবে তিনি এ ফুটবল উপহার দেন।
সিটি ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মহিবুল্লাহ মহিবের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে ব্যক্তি ও সামাজিক উদ্যোগ আরও বাড়লে তরুণ সমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারবে।
ডেক্স রিপোর্ট 





















