Dhaka ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সৌদি আরবে নেওয়ার নামে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! পর্ব -১ ভাতিজা বলে অপপ্রচারের প্রতিবাদ জানালেন এমপি ইজ্জত উল্লাহ ডা: মো. মোকলেছুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর দাবি সংশ্লিষ্টদের তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের সাতক্ষীরা তালার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর সকল মিডিয়া কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দ্রুত অপসারণের দাবি। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা ডুমুরিয়ার ১৮ মাইলে ইমাদ পরিবহনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মোটরসাইকেল, নিহত ২ সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম

তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড

  • শামীম খান
  • আপডেটের সময়: ১২:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬৩ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর একটি দল তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়।

পরে তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করার দায়ে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া অভিযানে জব্দ করা প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল মালামাল ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৬ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতে নকল ও ভেজাল পণ্যের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে নেওয়ার নামে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! পর্ব -১

তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেটের সময়: ১২:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬