Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শেকড় সাতক্ষীরার তালার উথালী গ্রামে, মহালয়ায় আলোচনায় পৈতৃক ভিটা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা! রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১২:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৪৪৪ সময় দেখুন

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে করা কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরার তালায় উপজেলা মহিলা দলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা মহিলা দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সাঈদ।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান,তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, সাবেক জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা, মহিলা নেত্রী নাজনীন আক্তার কিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় সংসদে সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

জনপ্রিয় পোস্ট

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শেকড় সাতক্ষীরার তালার উথালী গ্রামে, মহালয়ায় আলোচনায় পৈতৃক ভিটা

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

আপডেটের সময়: ১২:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬