Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ শ্যামনগরে পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ডুমুরিয়ার দুই মণ্ডপে ৩৫৩ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ তালায় মাছ চুরির সন্দেহে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ, নিহত ক্ষিতেশ মণ্ডল শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১ তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্ডপে বিএনপি’র শুভেচ্ছা উপহার প্রদান সাতক্ষীরার শ্যামনগরে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুন্দরবন উপকূলসংলগ্ন এ তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা দুর্গাপূজামণ্ডপে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ (পিএসসি, সিগন্যাল)।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিজিবি মাঠে রয়েছে। ব্যাটালিয়নের আওতাধীন তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, সার্বক্ষণিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করবেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন বিজিবির এই কর্মকর্তা। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় পূজামণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেটের সময়: ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬