Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ শ্যামনগরে পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ডুমুরিয়ার দুই মণ্ডপে ৩৫৩ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ তালায় মাছ চুরির সন্দেহে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ, নিহত ক্ষিতেশ মণ্ডল শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১ তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্ডপে বিএনপি’র শুভেচ্ছা উপহার প্রদান সাতক্ষীরার শ্যামনগরে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, নিন্দা তালায় এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০১:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলামকে জড়িয়ে ‘ভুয়া জন্মসনদ’ দেওয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের অভিযোগ, এ বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্টদের দাবি, সরকারি নিয়মনীতি অনুসরণ করে নির্ধারিত ফি ২০০ টাকা গ্রহণের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। জন্মনিবন্ধন প্রদানের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান ও সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তাঁরা।

তাঁদের ভাষ্য, প্রকৃত ঘটনা যাচাই না করে শহীদুল ইসলামকে জড়িয়ে ফেসবুকে বিভিন্ন অভিযোগ প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ ধরনের প্রচারণায় সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তাঁরা মনে করেন।

সংশ্লিষ্টরা আরও জানান, জন্মনিবন্ধনসংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা সরকারি নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

জনপ্রিয় পোস্ট

তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ

আপডেটের সময়: ০১:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬