Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ শ্যামনগরে পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ডুমুরিয়ার দুই মণ্ডপে ৩৫৩ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ তালায় মাছ চুরির সন্দেহে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ, নিহত ক্ষিতেশ মণ্ডল শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১ তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্ডপে বিএনপি’র শুভেচ্ছা উপহার প্রদান সাতক্ষীরার শ্যামনগরে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৯:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

 আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

সোমবার (১৯ অক্টোবর) তিনি তালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পূজার সময় দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের মোতায়েন করা হবে। আনসার সদস্যদের মোতায়েনের কার্যক্রমও শুরু হবে। ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে কাজ করছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ জনগণের পাশে রয়েছে।

এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম

আপডেটের সময়: ০৯:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬