Dhaka ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০১ বছর বয়সে ইন্তেকাল করলেন সাবেক সেনাসদস্য আব্দুর রহিমের মা আমেনা বেগম কপিলমুনিতে অবাধ্যতার জের: নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা তালায় বাড়ির সামনের পুকুরে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাকরি দেওয়ার নামে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: তালার আলোচিত শিক্ষক দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০ তালা ৯ নম্বর সিটি ক্লাবকে ফুটবল উপহার দিলেন মহিবুল্লাহ মহিব হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত: সমাজ গঠনে হজ্জের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান সরকারি ভূমি অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্র মন্ডলের বিরুদ্ধে তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

কপিলমুনিতে অবাধ্যতার জের: নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১২:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৬৬৯ সময় দেখুন

খুলনার ​পাইকগাছায় কপিলমুনিতে অবাধ্যতা ও পারিবারিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের মো. নূর ইসলাম খাঁর ছেলে মো. মহাসীন খাঁন ৩০ আগস্ট রবিবার পাইকগাছা নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে এই ঘোষণা দেন (রেজিস্ট্রি নম্বর: ২৮১, তারিখ: ৩০/০৮/২০২৬)।

​এফিডেভিট সূত্রে জানা যায়, নিজ কন্যা ইসরাত জাহান মুন্নিকে ইতিপূর্বে বহুবার সংশোধন ও নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তিনি তা অমান্য করেন। পরিবারের সম্মান ও সামাজিক অবস্থান রক্ষার্থে বাধ্য হয়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তার পিতা।
​ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, আজ থেকে ইসরাত জাহান মুন্নির সঙ্গে পিতা বা পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে তিনি তাকে কন্যা হিসেবে স্বীকার করবেন না এবং ইসরাত জাহান মুন্নিও তাকে পিতা বলে দাবি করতে পারবেন না। এছাড়া তিনি তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির কোনো দাবি করতে পারবেন না। মৃত্যুর পর তার বা তার কোনো উত্তরাধিকারী এই সম্পত্তির ওয়ারিশ দাবি করতে পারবেন না এবং দাবি করলে তা আইনগতভাবে বাতিল বলে গণ্য হবে।
​ঘোষণাপত্রে আরও বলা হয়, মহাসীন খাঁন তার জীবদ্দশায় মেয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ বা বাক্যালাপ করবেন না। ত্যাজ্য ঘোষণা অমান্য করে জোরপূর্বক বাড়িতে প্রবেশ কিংবা জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করা হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ইসরাত জাহান মুন্নির কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পিতা বা তার পরিবার বহন করবে না।

১০১ বছর বয়সে ইন্তেকাল করলেন সাবেক সেনাসদস্য আব্দুর রহিমের মা আমেনা বেগম

কপিলমুনিতে অবাধ্যতার জের: নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করলেন পিতা

আপডেটের সময়: ১২:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬